Powered By Blogger

রবিবার, ৪ আগস্ট, ২০১৩

বিভাজিত ছন্দ

সীমান্ত শহরে চলে এসেছো?বিমূর্ত কিছু শব্দাবলী,----
অনাসক্ত অভিবাসনের এই তোমার পাথেয়?
শূণ্যময় অতলান্তে গোত্রস্মারক।অনাব্য পথে
পায়ের তলায় চাপ চাপ অন্ধকার।অনুচ্চার অভিযোগে
নূতন জন্মের সাথে ঝরে পড়ে

সমস্ত ব্যর্থতা,জন্মান্তর---প্রথম প্রস্তুতি অশ্রুময় নির্মাণ।কেবল
পরিশ্রান্ত বিকেলের আলো বুকের ভেতর হিম হয়ে আসে।

অন্তরাল দ্যুতিময়তায় ভুলে গেছ শব্দের বলয় ভেঙে বের হয়ে আসা
বিভাজিত ছন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন