সর্ব অঙ্গে পাপ।উদ্বায়ী প্রেমের নীল রেখা;যে সমস্ত ব্যাথা মিশে ছিল শালকীর জলে
পূরোনো সম্পর্ক ভেঙে আদুল নখের কোণে মেহেদীর দাগ---খুব আনমনা অনুরাগে
চোখের সামনে থেকে সরে যায় ধোঁয়াওঠা ট্রেন।মনখারাপের বাঁশি বেজে উঠেছিল?
রেলসড়কের খাদভর্তি ডানকানা মাছ।আমরা দেখেছিলাম কদমগাছের পাতা
অনায়াসে ঘুরে ঘুরে পড়ছিল।ঝড়ী বিকেল কিভাবে ভাসিয়ে নিয়েছিল দূর গাঁয়ে।
বিষন্নের দুপুর আকাশে ছিল অপমান।আমার পুরুষ্ট ঠোঁট হয়ে উঠেছিল
শস্ত্রময় বিশ্বাসঘাতক।
বিরুদ্ধ আগুনে পুড়ে গিয়েছিল প্রথম বিশ্বাস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন