Powered By Blogger

শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

অবসিত জীবন

অনেক কবিতা লেখা হয়েছে।অনেক গান,---
স্বপ্নের গভীরে চলে গেলে অথচ বোঝো নি
প্রখর সূর্যের আলোকরেখার মধ্যে হেঁটে চলা
মানুষের মুখে অন্ধকারের আঘাত।

অবিরল বর্ষণের মতো জমাট অন্ধকারের মধ্যে
যখন আমরা যুথবদ্ধ ফিরে আসি;
সে যায়গাটি আর আমাদের নেই।
কোথায় হারিয়ে গেল দূর্দমনীয় যৌবন?

একদিন যেখানে শিশুরা খেলা করত;সেখানে আজ
অনেক কবর।ফাঁকা।
তবু নূতন কবরে ভরে ওঠে
অনেককালের পূরোনো পৃথিবী।

অবসিত জীবনের কামনায়............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন