Powered By Blogger

রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

পরিযায়ী

শরীর সমুদ্রে ঢেউ।শূণ্য বিছানা।একাকী।
অবিশ্রান্ত বর্ষণের মতো তামসিক অন্ধকার
সময়ের অধৈর্য্য তুলিতে পৃথিবীকে আঁকে অনুক্ষণ।
গভীরতর অন্ধকারের মধ্যে কখনো কখনো
চোখ মেলে দেখে জীবন;দৃশ্যতঃ
সেই দিনগুলো আকাশজুড়ে নক্ষত্রব্যক্তিত্বের সুরে পরিণত,--
যখন সমুদ্র সৈকতের বড় বড় পাথরেরা অবশেষে পরিযায়ী হয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন