Powered By Blogger

বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩

কবিতার কলংক ও সারসত্য

অনেক বৃষ্টির জল ঝরেছিল সেই রাতে।মগ্ন অবকাশে
নিস্পৃহ শ্রাবণ।দু'য়েকটা ঘনিষ্ট আলাপ মিশে গিয়েছিল বৃষ্টির ফোঁটায়।
আমাদের সমস্ত প্রয়াস ভেঙে অরচিত বাড়ি
বধির সম্ভাবনায় উর্ধ্বমুখী ছড়ানো উঠোন,অবিভেদ্য।
ভগ্ন নদীর জলজ স্রোতে ভেসে যেতে যেতে স্থিরতায় ঝর্ণাপাথরের পথে।

আমার কবিতা লেখা আপাতত বন্ধ।
অশ্রুপাতে লেখা আছে অপমরণের আগে জেনে যাবো
কবিতার কলংক ও সারসত্য।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন