আত্মবিকাশমান সূর্যের আলো যখন ঠিকরে পড়ে আমার শরীরে
পাঠোদ্ধারহীন,গুপ্ত সাংকেতিক দিনে।যেন বা মায়ান হাইয়ারোগ্লিফ।
আদিম মানব লিখেছিল অস্পষ্ট হস্তলিপিতে আলো এবং
ছায়ার পরিমাপক,স্থিতিস্থাপকতা।
আমার মাথার টবে কুঁড়ি মেলে নুতন কবিতা।
অসহায় মাঘের সন্ধ্যায় স্পষ্ট শুনি চকমকি পাথর ঠোকার শব্দ
অথচ আগুন জ্বলে নি।সুচারু শব্দে কারা হেঁটে গেল,
কারা ফিরে আসে অদ্ভুত পায়ের জোড়াছন্দে? আমিও এ জনপদ ছেড়ে যাব,---
আমার পূর্বপুরুষ;যারা শিখেছিল নৌকা চালনার কৌশল,সঙ্গীত,
ধাতুর বিবিধ ব্যবহার।এনেছিল শস্যবীজ আর ধর্মগ্রন্থ,---
আত্মবিবৃতির সুনিপূণ উন্মাদনা;
অনায়াসলব্ধ আলোচাল,কলা ও পাটালিগুড়---শ্বাপদের ধর্মদাঁত
নির্বিচারে খুঁটে খুঁটে খায়।যদি দেখি
তুলসী তলার অন্ধকার উলম্ব ও মোদকমাত্রার পরিমান
অপরিমিত আকারে বেড়ে যায় তবে
আমি পাপসমুদ্রে শরীর ছেড়ে দেব
পুড়ে যাক শরীর শীতল জলে।
আমার পিতা ও মাতামহের ছায়া বিলম্বিত আত্মরুপে লীন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন