Powered By Blogger

শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

উপেক্ষা

শিখে নিয়েছ প্রাকৃত উপেক্ষার পরিভাষা?স্পষ্ট উচ্চারণে
গাঢ় প্রত্যাখ্যান।সুগত দু'চোখ জ্বলে যায় সুতীব্র ঘৃণায়।

তোমাদের লৌকিকতা বড় বেশী সামাজিক।অতিথিবিমুখীনতা।
প্রগাঢ় উপলব্ধির সম্মীলনে স্বার্থপর ভ্রু-কম্পনে
অন্বেষণ আলোর ভেতর।সাধারণ ভাবনায়
চৈত্রদুপুরের সারাপথ প্রস্তাবিত দাবিতে স্ফুরিত;
পরিচিত শব্দের সমূহ সমারোহে অনিবার্য ধ্বনিময়তায়
সান্দ্র আমন্ত্রণ---নি;সীম স্মৃতির উন্মীলন।

আমি ফিরে এসেছি।উপেক্ষা এত তীব্র।
এই তোমাদের অতিথি সৎকার?
জল ভারানত স্বচ্ছদীঘি।সরিষার তেল,গামছা কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন