সময়ের গাছপাথর এতোটা পরিকীর্ণ?
পূবে গিয়েছি,পশ্চিমে.........
সমুদ্রতীর অবধি।অভিমানহীন সরলস্রোত ফিরিয়ে দেয়
দিনশেষে ব্যর্থ প্রতিশ্রুতি।
অন্ধকারে আকাঙ্খিত সফল পথের অনাবৃত ইঙ্গিত।সুদূর উচ্চারণ এবং
তৃষ্ণার্ত বনভূমির প্রান্তে দীপ্ত পটভূমি।
সমমর্মী শিল্পে এমন আচ্ছন্ন ছবি,---
বিশুষ্ক ফলের উজ্জ্বলতা ঝরে পড়ে।
চৈতালী দুপুরে সব বিবিধ ভাবনা
ঘরের ভেতর।লাল বারান্দায় সংহত,নিবিড় ঝুমকোলতার ফুল।
সারাদিন নির্মোহ উচ্ছ্বাসে অকম্পন দৃষ্টি,নিয়ত বধির।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন