Powered By Blogger

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

বিমূর্ত রেখা

নিপূণ পথের বাঁক পার হয়ে মনে হলো কোথায় সে পথ,সুমন্ত আলোকময়?
আমার পাথরকুঁচি মুখ নক্ষত্রের ছায়া এসে ঢেকে দেয়।উত্তর দক্ষিন পূর্ব
পশ্চিম ওপর নীচ চারদিক জুড়ে আসে অন্ধকার মেঘ।নিদাঘ খরায় পোড়ে বুক।
মাটি ফুলে ওঠে।আপ্লুত আহ্লাদে চোখে এঁকে দিয়েছিলে চুম্বনের ছাপ।বিদ্যুৎ রেখায়
ছুঁতে চেয়েছিলে অসময়ের বিমূর্ত রেখা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন