Powered By Blogger

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

আশ্রয়

দুঃখবিষে ভরা এ শরীর নিয়ে কতকাল শুয়ে আছি জলের তলায়।সমতীত দিন,
অন্তহীন রহস্যের সহজতর স্রোতের দোলাচলে বিচ্ছিন্নের বিষন্নতায় দু'চোখ
বিবিধ  রঙ,বিচিত্রিত রেখা---বিনম্র নদীর সমুদ্রের দিকে সমাহিত যাত্রা;গ্রামসীমা
পার হলে অন্ধকারের শ্রাবণে স্পষ্ট নিহিত বঞ্চণা।নিবিড় হারিয়ে যাবো?প্রবাহিত
সন্ধ্যার সর্পিল ভাষা---কবিতা লেখার উপযোগী নয়।এখনো বুঝিনি খেত্রজ নৌকার
অবিচ্ছিন্ন গতি কোন দ্বীপের আশ্রয়ে শেষ হয়।










































































































কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন