Powered By Blogger

বুধবার, ২৮ আগস্ট, ২০১৩

সাম সঙ্গীত

দৃশ্যমান বাস্তবতা গ্রীষ্মকাল অবধি তাদের ঘিরে ছিল
হৃৎস্পন্দনের শব্দের মতো অসংখ্য শেকড়ে
আলো ও ছায়ার অবাস্তব সংগ্রামে ভ্রমণরত;

সূর্য জ্বলছে।জ্বলতে থাক,স্বতস্ফুর্ত।দিনের আলোয়
মৃতরা কখনো আরো বেশী বাঁচবার অভিপ্রায়ে
যুদ্ধক্ষেত্র থেকে পালাবে না।

জীবিত মানুষেরাই
কেবল জীবন থেকে পালিয়ে আধাঁরে থেকে যায়।

এবং সাম সঙ্গীতের আবির্ভাবে পূণর্বার বেঁচে ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন