সমূহ সর্বনাশের আগে আসে হাঙ্গর,কাছিম।
পিঠে তাদের সমুদ্রক্ষত।পপির অশুভ ফুল
প্রশ্নের গূঢ়তা বোঝে না;এমন অরক্ষিত নির্যাসে জারিত।
আবছা নদীর তীরে আগাম বর্ষার
সতর্ক লিখন।
আমাদের শিল্পরুপ নেই।বিমূর্ত ছবির অর্থ বোধগম্যতার সমতীত।
প্রতিটি জন্মের কথা অবিচুয়ারির স্তুপে আমূল জমতে থাকে।
আমরা সুস্বাদু হরিণের মাংশ খেতে চাই নি অথচ
অভিবাসী দ্বিমুখী অসুর---তাদের পায়ের চাপে কেঁপে ওঠে বনভূমি।
ঋদ্ধ পরিচয়ে বহুপরিচর্যাজাত আমার আপন ভূমি ধ্বংশেলীন।
মেঘ ও আলোর রেখা,মাতৃরেখায় যে গন্ডি বেঁধে দেয়া আছে
তা পেরিয়ে যাবো---সে শক্তি আমার নেই।
সূর্যের অতিবেগুনী রশ্মি আমার শোবার ঘরে পৌঁছে গেছে
বিদ্যুৎস্পৃষ্ট তবু সোনালী বীজের ঘ্রাণ নিই;
ঝরে পড়ে কিছু সুযোগসন্ধানী ফুল ও ফল।
আমাদের এ জনপদ খরায় জ্বলে যাবার আগেই
আমাকে তৃষ্ণানিবারণের জল দাও।দাও,স্বস্তি
কাদা জলমেশানো পানাপুকুর থেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন