প্রবাসী কবির কথা মনে আছে?
খা খা চৈতালী দুপুরে ঘন মেঘে ঢেকে দিয়েছিল তোমার আকাশ
মাত্রাবৃত্ত প্রফুল্ল কদমগাছ---সে কি সাদা সাদা ফুল!
অন্ধকার গুহার ভেতর ঝলমল হীরার জ্যোৎস্নায়
সুগত দু'চোখ ভেসে গিয়েছিল বিবিধ রঙের সংমিশ্রণে।
কোন নির্মাণে তখন উপলব্ধ প্রেমিক বসন্ত দিন?
শোকের ফানুসগুলো কি সুন্দর!
চোখে এখনো বর্ষার মেঘ লেগে আছে এবং
কবির চোখের জল সোনা হয়ে ওঠে আচ্ছন্ন বিলাপে।
শালকীর চকচকে বালিয়াড়ি পার হয়ে গেছ?
পড়ে আছে তোমার পায়ের ছাপ।
কে নিঃস্ব তাকিয়ে দেখে?
তোমার শাড়ীতে লেগে থাকা চোরকাঁটা বেছে দেয় অন্য পুরুষ;তখন
সাদা বরফের ধার ভাঙতে ভাঙতে তোমাকেই কবিতা ভাবছে
বুভুক্ষু,প্রবাসী কবি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন