সময়ের আপেক্ষিক স্রোত বোঝে নি আমার ভাষা।আবছা নদীর তীরে সম্পন্ন শব্দের
ঘূর্ণামান জলস্তম্ভ তোমাকে কি ছুঁয়েছিল?অনুচ্চার অভিযোগে সমস্ত ব্যর্থতা আজ
স্বপ্নের চেয়েও মিথ্যে মনে হয়।সজল মেঘাবরণে রাত্রি জ্বলে;প্রান্তে তার বৃষ্টিরেখা।
আমি ধূলোওড়া পূরোনো শহর ফেলে এসেছি।বাতাসে লবণের স্বাদ।এর অর্থ পৌঁছে গেছি
সমুদ্রবন্দরে।সারি সারি মৃত জাহাজের খোল থেকে নামছে চাউল, মার্বেলপাথর।
কতদিনের নিরম্বু উপবাসী শরীর।নিগূঢ় প্রশ্নে জর্জরিত করো সংসদ ভবনঃ
খাদ্য ঘাটতির দেশে মার্বেল পাথরের কি প্রয়োজন?
আর আমি তখন সমুদ্র সৈকতের বালিয়াড়ি পার হয়ে উলম্ব সূর্যের কাছাকাছি
পৌঁছে যাব।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন