রাত্রি এসে আমাদের খুঁজছে অন্ধকারের শুঁড় মেলে।
আমরা এখন কোন ভাষার কোরকে কথা বলব?অধিকারবিহীন?
আমাদের মাঝখানে জল থেকে উঠে আসে পোড়া শব,
নিবিড় কেন্দ্রের অনাসক্ত মাটির ভেতর থেকে ধোঁয়া ওঠে
মুঠো মুঠো আগুন ছড়িয়ে পড়ে প্রকৃত শরীরে।
আমাদের ভাষার সহজ অবসানে শুধু একটি নিস্পৃহ মোমবাতি
নিবিষ্ট সময়ে অনিঃমেষ জ্বলে।
মনে পড়ে আষাঢ়ের প্রথম বৃষ্টির জল ছুঁয়েছিলে আর আমি
প্রসন্ন উঠোন থেকে একমুঠো মাটি কপালে মেখেছিলাম।
তোমার শাড়ীর নীল আঁচল ছড়িয়ে দিয়েছিলে
পাঁচিলের কোণ ঘেঁষে কদমফুলের পাপড়ি কি অবিরল ঝরে পড়েছিল।
গ্রহ থেকে গ্রহান্তরের নিস্তব্ধ পাতা জালে
আমাদের প্রাকৃতভাষা আটকে থাকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন