Powered By Blogger

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৩

প্রতিবিম্ব

জলশোধনের গুপ্তবিদ্যা শিখে নিয়েছো?চোলাই মদ?
উপহারজাত শস্যবীজ মাচাঙে শুকিয়ে গেছে।ভুলে গেছ
রন্ধন প্রক্রিয়া?

নিবিড় অশ্বথ,শিমুলের তলে অপর্যাপ্ত দিন,
আধপোড়া খড়।আমার পুরুষদেহ শীতে তার ওম নেবে।
পৌষের শীতল প্রহর---শায়া ছিঁড়ে গেছে।
এ মৌসুমে ধান চাল গম যথেষ্টই মজুত রয়েছে।
অবেলায় ঘুম পেলে চিবুকের তিল ছুঁয়ে দেখো।

নিজের ছায়ার চেয়ে আমরা কেউই বড়ো নই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন