প্রথম বিশ্বাসে সবটুকু ভালোবাসা দিয়েছিলাম,---ফেরে নি সেই নারী
প্রগাঢ় বাস্তবতার চোখ তুলে দেখে নি আমার পরাক্রান্ত মুখ
প্রিয় যত গান,যত সুর,যত কবিতা----রেখেছি ব্যক্তিগত বসন্ত খাতায়
প্রিয় যত ফুল,---
বুনেছিলাম সম্পন্ন বাগানের টবে
অতীতের আবর্জনা বলে সমর্পিত কোল ঘেঁষে চলে গেল অন্য নিমন্ত্রণে
সারাপথ জুড়ে পড়ে থাকে মসৃণ পায়ের ছাপ,ঋতু,দীর্ঘশ্বাস
যদি একজীবনের সারাৎসার তুলে ধরি,---
মৃতদের শোভাযাত্রা চেয়েছিল দীর্ঘ পরমায়ূ
বনের সমস্ত গাছ একে একে মরে যায়
ওখানে দিনের শেষে প্রার্থনায় মগ্ন গাছের কংকাল
ওদের বল্কল খুলে বের হয়ে আসে জরাজটিল মাংসের গ্রন্থি
নিরুপায় বনের ভেতর অসম্পূর্ণ পাঠ
শেকড়ে মাটির রুদ্ধ শৃঙ্খলের ধ্বনি
পৌষের নির্লিপ্ত কুয়াশায় উড়ে চলে শিরা উপশিরাগ্রস্ত পাতা
আমার আকাঙ্খা ছিল স্বার্থপর
যদিও তা ভেঙে পড়েছিল গোধূলিবেলায়,অনাহুত নিমন্ত্রণে
উৎসব ফুরোলে কেউ মনে রাখে নি আমাকে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন