নিরলস আঘাত হানছো
ভেবে দেখনি সহ্যক্ষমতা
পাথরও একসময়ে হিমানী সম্পাতে ভেঙে পড়ে
এতো মূঢ়মতি
মিথ্যে অহংকার,অনুতাপহীন চোখ,---
সম্ভোগ ও বিতৃষ্ণায় ধ্বসে পড়ে পূরোনো শহর
শুধু আমার নিজস্ব ঘর টিকে আছে
মোমের আলোয় বাক্যবদ্ধ পাঠ্যান্তর
অক্ষরে অক্ষরে কবিতার জন্মকথা
কোন গোপণ প্রহরে প্রেম কাব্যে রুপান্তরিত হয়েছে
ভেবে দেখনি সহ্যক্ষমতা
পাথরও একসময়ে হিমানী সম্পাতে ভেঙে পড়ে
এতো মূঢ়মতি
মিথ্যে অহংকার,অনুতাপহীন চোখ,---
সম্ভোগ ও বিতৃষ্ণায় ধ্বসে পড়ে পূরোনো শহর
শুধু আমার নিজস্ব ঘর টিকে আছে
মোমের আলোয় বাক্যবদ্ধ পাঠ্যান্তর
অক্ষরে অক্ষরে কবিতার জন্মকথা
কোন গোপণ প্রহরে প্রেম কাব্যে রুপান্তরিত হয়েছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন