বিবর্তিত অতসী কাঁচের মধ্যে বস্তুর অবস্থানের তারতম্যে
প্রস্তর যুগের মানুষের অস্পষ্ট হস্তলিপির উচ্চারণে
তাদের যাপিত দিন মৃত্যুর আবর্তে শূণ্যে স্থির।
সূর্যোষ্ণ পাথর ঘিরে রাখে পৃথিবীর পিঠ ও প্রান্তর।নিমজ্জিত গ্রীষ্মকাল,
কৃষ্ণময় অতলান্তিক,---তুলট কাগজের বুক রেখা ও রঙের সংমিশ্রণ
বাদামী হাতের ছাপে বিমূর্ত প্রকাশ।প্রুতিশ্রুত প্রেম
বাঁকা ভুরুর কম্পনে আমি সারাদিন কাজের আড়ালে ভুলে থাকি।
আমার দ্বিতীয় চিত্র জন্মান্তরের প্রস্তুতিতে শেষ হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন