Powered By Blogger

সোমবার, ৫ আগস্ট, ২০১৩

রডডেনড্রন গুচ্ছ

আতত নির্জন রাত এতো স্পষ্ট।প্রত্যাশার সমরাগে স্বাভাবিক অমিত বিশ্বাস।
অনাশ্রয়ী অন্ধকারে যৌন দ্রাঘিমার ওপারে সমূহ সর্বনাশে কাঁপে ধূতুরার ফুল।
অন্তলীন খসে পড়া একশত গোধূলিময় আকাশ,অশ্রুজলরেখা পরিপূর্ণ নদী,
নীল পাহাড়ের চূড়ায় রৌদ্রের ঝলকানি।ভুলে গেছ আষাঢ়ে পূর্ণিমা।রক্তের ভেতর
দাবদাহ।রুগ্ন অক্ষমতায় সুস্পষ্ট প্রকাশের ভাষা---নিবিড়তম।বিরুদ্ধ ভালোবাসা
চিরদিনের অবধ্য।শষ্পদল আঙুলে আঙুলে মাটি ছুঁয়ে দেখি কেবল শরীর নয়
রডডেনড্রন গুচ্ছে ঢেকে আছে তোমার চিকন আত্মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন