ভয়াবহ সামুদ্রিক ঢেউয়ের মতোন রাতের পর রাত জেগে আছি
আরাধ্য জ্যোৎস্নায় অন্তর্গত উন্মত দ্রোহের দগ্ধীভূত প্রেম
আমি একে একে বাড়ীর দরোজা খুলে দিই আকাশের দিকে
নৈঃশব্দে অংকিত শূণ্যতার অবসরে অন্তহীন ঘুরছে মহাকালের চাকা
শব্দের স্বচ্ছন্দ চলাচলে অমর্ত্য প্রেমের অন্ত্যমিল বাষ্পীভূত
হয়ে ঝরে পরে বিশীর্ণ চোখের ঢালু কোণ বেয়ে
দৃশ্যমান অন্ধকারে প্রত্যেকটি স্বরলিপি বিষাদ সঙ্গীতে ব্যপ্ত
তার সুর নিস্তব্ধতা ভেঙে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে
আমি উঠে আসি অবসন্ন জ্যোৎস্নার ছায়ায়
যেখানে সবুজ দূর্বাঘাস এবং ফুল
অবিরত সংকেত পাঠায় চাঁদে
দীর্ঘ শূণ্যতার ভেতর বর্ণান্ধ রাত জমে থাকে আর
অনন্ত নক্ষত্রবিথী ক্লান্তিকর নিঃসীম আকাশে ভাসে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন