চোখের পাতায় ঘাসরঙা স্বপ্ন
মেঘের ভেতর উড়ে যাবার প্রয়াসে
সামঞ্জস্যের অপরিণত ডানা
আকাশগঙ্গার ছায়া থেকে নেমে আসে
মৃত মানুষের দল
জ্যোৎস্নার আদলে নড়ে ওঠে
নিজেকে ছিঁড়েছি আবর্তন,ঘূর্ণিপাকে
আমার মজ্জার মধ্য দিয়ে বয়ে চলে জনস্রোত
আহ্নিক আবর্ত,আকাশে মিথুনমুর্তি,---
চিরায়ত ফল খসে পড়ে মাধ্যাকর্ষণের টানে
আমার চোখের দিকে তাকাও;পরিখাময় শ্বাস,---
হতভাগ্য দিনগুলো উত্তর-দক্ষিণে বেড়ে যাচ্ছে
যার শুরু নেই,শেষ নেই
এবং মূর্খরাও জেনে গেছে
অশরীরী অন্ধকারে অনেকান্ত জীবন ক্রমশঃ ঝরে পড়ে
মেঘের ভেতর উড়ে যাবার প্রয়াসে
সামঞ্জস্যের অপরিণত ডানা
আকাশগঙ্গার ছায়া থেকে নেমে আসে
মৃত মানুষের দল
জ্যোৎস্নার আদলে নড়ে ওঠে
নিজেকে ছিঁড়েছি আবর্তন,ঘূর্ণিপাকে
আমার মজ্জার মধ্য দিয়ে বয়ে চলে জনস্রোত
আহ্নিক আবর্ত,আকাশে মিথুনমুর্তি,---
চিরায়ত ফল খসে পড়ে মাধ্যাকর্ষণের টানে
আমার চোখের দিকে তাকাও;পরিখাময় শ্বাস,---
হতভাগ্য দিনগুলো উত্তর-দক্ষিণে বেড়ে যাচ্ছে
যার শুরু নেই,শেষ নেই
এবং মূর্খরাও জেনে গেছে
অশরীরী অন্ধকারে অনেকান্ত জীবন ক্রমশঃ ঝরে পড়ে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন