যুবতী জানে না যুবকের চোখের তারায়
নীলের ছত্রাক জমে আছে
চন্দ্রগ্রস্ত বুকের উপান্তে
অসহিষ্ণু শোকের আলোক
আকাঙ্খার বিমূর্ত প্রতিমা গড়েছিল---
রাত যত দীর্ঘ হয়,---এই বুক নদী নয়
ভেসে যেতে যেতে কষ্টেরা আছড়ে পড়ে
দুই কূলে বাধ
রক্তের লোহিত কণা,দশ আঙুলে আদুল অনুময়
শব্দের ভেতর থেকে বর্ণের মিছিল
ইথারে ভাসতে থাকে প্রেমের ইশতেহার
বকুলের গন্ধমাখা স্তন যদি যায় ডাকাতের হাতের মুঠোয়
তামাটে সংসার ভুলে একদিন ঠিক ঝাঁপ দেবে জলের অনলে
নীলের ছত্রাক জমে আছে
চন্দ্রগ্রস্ত বুকের উপান্তে
অসহিষ্ণু শোকের আলোক
আকাঙ্খার বিমূর্ত প্রতিমা গড়েছিল---
রাত যত দীর্ঘ হয়,---এই বুক নদী নয়
ভেসে যেতে যেতে কষ্টেরা আছড়ে পড়ে
দুই কূলে বাধ
রক্তের লোহিত কণা,দশ আঙুলে আদুল অনুময়
শব্দের ভেতর থেকে বর্ণের মিছিল
ইথারে ভাসতে থাকে প্রেমের ইশতেহার
বকুলের গন্ধমাখা স্তন যদি যায় ডাকাতের হাতের মুঠোয়
তামাটে সংসার ভুলে একদিন ঠিক ঝাঁপ দেবে জলের অনলে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন