শেকড় আঁকড়ে দিন ও রাতের মাঝখানে ভুল পায়ে উঠে আসি
ঘরের বিষাদ,পাখি ওড়া ছায়া,যা কিছু কলংক,---
শুধু শব্দে নয় জলের ঘুর্ণিতে সূর্য প্রতিভার রেখা
গোধূলির অনন্ত সন্ন্যাসে ভুলে গেছি
কবে অতর্কিতে ছুঁয়েছিলাম বেদনাময় পাতা ও সবুজ আত্মাময় ডাল
পাথরের পথ ঘুরে দেখি কুয়াশায় মুছে নেয়া নদীর সম্পন্ন তীরে
পালানোর আকর্ষণ ছড়িয়ে রয়েছে ভেবে
ঘন সবুজের স্রোতে মিশে যাই কাছি নৌকা-অপ্রতিহত গতির তীব্রতায়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন