প্রীত অনুচ্ছ্বাসে বসন্ত বন্দনা,অবিরল সুর
শোনো নি বিলাপ,বাতাসের
ফাল্গুনের শান্ততায় উদ্ধত অভীপ্সা
অমেয় নির্জন মুখে সায়াহ্নের মেঘ
বিচিত্রিত গোধূলি,নিমগ্ন তীরে এতো আলো
জলস্রোতে সমরাগ,শিথিল বিশ্বাস ফিরে পেতে চাও
চাও,আকাঙ্খিত সোপান,অলঙ্ঘ্য প্রতিশ্রুতি
প্রশ্নাতুর জলের ভাষায় আবর্তিত সমুদ্রের অতলান্ত দাবী
বিস্ময়ের নিবিষ্ট স্বাক্ষর
আসন্নসম্ভব নির্জনতা ঘিরে রেখেছে বিস্মরণের লাল মৃত্যু
প্রণত পথের পাশে সবুজ ঘাসের পাখি,ফুল
উন্মোচিত আবির্ভাবে অধরা বিস্মৃতি
অনায়াস প্রণয়ের চূড়ায় আকাশ জ্বালিয়েছ
তোমার সম্পন্ন ঘরে তরঙ্গিত ঢেউ,জলভারানত মেঘ
ভেজা বকুলফুলের গন্ধ,আতত হৃদয়
আলোকিত সন্ধ্যাবেলায় সুস্পষ্ট জীবনের নীল সমন্বিত আলো ও বালির বিকিরণ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন