নদীর এ পারে প্রগাঢ় কাশের বন,অই পারে গ্রাম্য যুবতী দাঁড়িয়ে আছে।বজ্র ও বিদ্যুৎ চমকায়,চারদিক আলো করে আসে মেঘ।মেঘের ভেতর নৌকা।ফুটো নৌকা থেকে অবিরল ধারায় বৃষ্টির জল ঝরে।জলে পোড়ে যুবতী শরীর আর সদ্যস্নাতা চুলের নরম গন্ধে সুবর্ণরঙা শরীর ছুঁতে জলরেখা ধরে ছুটে আসে শ্যামাপোকা--সারাগায়ে নীল বিষ,বাঁ দিকের খোলা স্তন---চোখ থেকে জল ঝরছে,বৃষ্টির জল আর কোনটা চোখের জল---এতদূর থেকে বুঝতে পারি নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন