সায়ংকালীন স্নান ও অগ্নিহোত্র শেষে শব্দহীন বালির রহস্য,বিকিরণ
তোমার চোখের চরাচরে জেগে ওঠে আত্মাভিমান,ঝাউবন
নতজানু ক্ষমা চেয়েছিলাম,---বোধের,পরিত্রাণ ও পরাভবের
ঝরে পড়ার প্রতিটি শব্দে নৈসর্গিক দুঃখজটাজাল
গোধূলি শহর ছেড়ে এসেছি,ভিক্ষার থালা হাতে
দীর্ঘ সমারোহে স্বচ্ছ পথে পুরোনো গাছের গুঁড়ি
বাকলে বাকলে ঘুণ
সজল রাতের ধারাময় শল্যপাতে
ঘরের বিষাদ ভুলে গেছি
প্রাংশুলভ্য উন্মাদ সন্ন্যাসে সবটুকু জল ধরেছি দু'হাতে
আমার থালায় কয় মুঠি ভিক্ষে দেবে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন