Powered By Blogger

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

পলায়মান ভবিষ্যৎ

নির্বাপিত,ধুম্রনাসা কাঠ
শ্মশানের পেছনে পুরোনো তালগাছ
করোটির পানপাত্র,হাড়ের ছিলিম,---
লাল চোখে ধোঁয়া ওগড়ায়
ছায়াচরে ঘুম,শেকলের ঝনাৎকার

শ্মশান বন্ধুরা ফিরে গেছে
পথরক্ত পার হয়ে
উঠোনে ধানের গোলা
আগুন ও লোহা ছুঁয়ে
শামুকের চুন মুখে
হাতে বাজে রুপোর চাকতি
অসম্ভব প্রণামী দু'চোখে
পলায়মান ভবিষ্যৎকাল

সারাঘরে ছুটোছুটি করে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন