Powered By Blogger

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

বর্ষার গান

পাললিক আগুন,রুপান্তরীত ধোঁয়া,নদীর ওপারে বৃষ্টিহীন মেঘ
চিত্রার্পিত বালুচরে শুয়ে আছ
আচ্ছন্ন রৌদ্রের স্বপ্নে দুই চোখ
বোঝে নি বর্ষার সচকিত গান

বালির ভেতরে ঢুকে যায় অপমান
দুর্বৃত্ত বৃষ্টির গর্ত তাকে খুঁড়ে আনে
অন্তর্ময় নিদাঘ,---বর্ষার মন্ত্র জপে জপে বীতরাগে
জেনে নিয়েছি বর্ষার পরিমাপ

স্বপ্নের প্রসূণ ভিজিয়ে রেখেছি বর্ষামঙ্গলের ঘটে
বিবশ আঙুল,ছেঁড়া স্বরতন্ত্রী,----
খরতপ্ত ঠোঁট ও অধর আর্দ্র করে নাও
এবারের এ বর্ষা মৌসুমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন