Powered By Blogger

শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

রক্ত ঠোঁটের বিদ্যুৎ

পথে পথে বাতাসের বিলাপ,নির্জন বালুচরে
গেয়ে যাচ্ছ বিরহী সংরাগ
উতরোল বেদনা,প্রণয়,---
উচ্ছ্বসিত দুলে ওঠে কাশবন

পরিচিত পথের দুপুরে অন্তহীন রহস্য,গভীর সমতায় শান্ত স্রোত
অনুকূল ছায়া,দ্বিতীয় নির্মাণে মিলনের ভাষা এমন সহজ
অবিরল চেতনার সুরে নিবিষ্ট মুহূর্ত,ব্যাপ্ত আকাশ,ধূসর মেঘ
খর রোদে জমে থাকে বিন্দু বিন্দু জল

শব্দার্থময় যজ্ঞ ও পিন্ডে,শিল্পকর্মে অগ্নির প্রবাহ
সংবেদী হৃদয়ে সমন্বিত জ্বলে ওঠে নক্ষত্রের মতো
তার ছাই শিরায় উপশিরায় তরঙ্গিত অনাশ্রয়ী অন্ধকারে
মেঘ ঢেকে রেখেছে শরীর কিন্তু ঝড় এখনো আসে নি
অথচ উত্তাপে দীপ্ত প্রেম,প্রলাপ,প্রণতি,---
পাশাপাশি রক্ত ঠোঁটের বিদ্যুৎ ঠিক ঝলসে উঠছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন