আমরা নিঃশব্দে বসে আছি
আমাদের পায়ের তলায় দুর্বাঘাস
মাথার ওপরে কবিতাভূক দিনের সূর্য
তথৈবচ জীবন,আগামী স্বপ্ন,---
আর আমরা প্রস্তুত পাহাড়ের পেছনে যে দিন
তার পায়ে বেড়ি দিতে
প্রলাপমগ্ন শুদ্ধতা পার হয়ে
শব্দগুলো খুলে যায়
বর্ণ ভেঙে ভেঙে বহুদূরে টেনে নেয় জলস্রোত
হাড়ে হাড়ে সংঘর্ষ,আগুন
গোপন আদরে অবসাদগ্রস্ত শরীর,রাতের জলভারে
কোথায় দাঁড়াতে চাও
ভাঙা নৌকা পড়ে আছে খালের কিনারে
নিগূঢ় গাছের সমারোহে পাখিরা ঘুমিয়ে আছে
তাদের ডানায় রক্তক্ষত
আমাদের পায়ের তলায় দুর্বাঘাস
মাথার ওপরে কবিতাভূক দিনের সূর্য
তথৈবচ জীবন,আগামী স্বপ্ন,---
আর আমরা প্রস্তুত পাহাড়ের পেছনে যে দিন
তার পায়ে বেড়ি দিতে
প্রলাপমগ্ন শুদ্ধতা পার হয়ে
শব্দগুলো খুলে যায়
বর্ণ ভেঙে ভেঙে বহুদূরে টেনে নেয় জলস্রোত
হাড়ে হাড়ে সংঘর্ষ,আগুন
গোপন আদরে অবসাদগ্রস্ত শরীর,রাতের জলভারে
কোথায় দাঁড়াতে চাও
ভাঙা নৌকা পড়ে আছে খালের কিনারে
নিগূঢ় গাছের সমারোহে পাখিরা ঘুমিয়ে আছে
তাদের ডানায় রক্তক্ষত

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন