Powered By Blogger

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪

কুয়াশা,ঝাপসা অন্ধকার

আধপোড়া শরীরে সূর্যাস্ত ঢেউ
হেমন্তের দুপুরে জোয়ার আসে
দু'কূল ছাপিয়ে

প্রোষিতভর্তৃকা কাঁপে
যৌনগন্ধহীন বিছানা ঋতুরক্ত
দুপুরের পেছনে দুপুর এসে থমকে দাঁড়িয়ে থাকে

রমণীর দুই চোখে কুয়াশা,ঝাপসা অন্ধকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন