Powered By Blogger

শনিবার, ৮ মার্চ, ২০১৪

অর্ধেক বেদনা

অর্ধেক বেদনা বুকে পুষে রেখেছি,অর্ধেক জলস্রোতে

জল নেয় নি,রাগিনীরেখা,ইমনকল্যাণে ফিরিয়ে দিয়েছে
অগোচর ধ্যানে পথচলতি চিৎকার

কোথায় পালাবে
পূর্ব পশ্চিম পাহাড় বন
আকাশের সীমা পার হয়ে

প্রহরে প্রহরে জাগে বেদনার টান
ফুঁসে ওঠে বালি,ঝর্ণাপাথরের পথে উন্মাদ পুরুষ
উড়িয়ে দিয়েছে কবিতার নীল খাতা
আত্মবিবৃতির সুনিপুণ দিনপঞ্জি

করতল মেলে বলি,এসো নাব্য পথে
জলসেঁচের কিনার ঘেঁষে
যদি আসে খরা,বৃষ্টিহীন দিন
আমরা মেঘের দিকে সরে যাব
জ্বলে যাক বুকের শুকনো ক্ষত তারার মতোন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন