পায়ে তিনপুরু ধূলো,মাথার ওপরে বৈশাখের তপ্ত ধারাস্নান
একেলা পথিক পথে নেমেছ;শরীর বেয়ে ঘাম
জলতেষ্টা
পথের সমস্ত ধূলো বুজে গেছে,পরা পুষ্করিনি
আদি মানবীর ঠোঁটে সতেজ ঝর্ণার জল লেগে আছে
বুকের কাঁচুলি খুলে মুঠো মুঠো শস্যবীজ,---
তার ছায়ায় প্রণয়--- এই অভিলাষে
চিরন্তন ধানীস্তন,পুরুষ্ট গমের শীষ নুয়ে পড়ে
পূর্বমুখে ভিটেমাটি,মধ্যমাঠ একসঙ্গে কেঁপে ওঠে
নালহীন ঘোড়ার চাপে
খসে পড়ে সময়---পায়ের শব্দে
শোনা যায় কেউ একজন ঐ দিকে আসছে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন