তোমাদের হাতে পরিত্রাণ,মনোবৃত্তি,সুদূর অতীত থেকে উঠে আসা অমোঘ নিয়মাবলী।
আমাদের কর্কশ শরীর,খর্বচুল,গলায় শ্মশানমালা,নীল চোলি,কব্জি,কন্ঠায় ও গোড়ালিতে,কন্ঠায় লোহাবন্ধ।
নগ্নপায়ে ঘুরি,পথ কেঁপে ওঠে।মুখের রেখায় তিনপুরু ধূলোস্তর যেমন নদীর জলে মিশে থাকে জাহাজের সারি।রোদহীন শস্যের শরীরে পরিত্রাণ খুঁজি,পথের গহ্বরে পরিচিত শব্দমালা,শেকলের ঝনাৎকার বেজে ওঠে।যথার্থ বসন্ত---সাবলীল কালো জলাধারে এবং অর্থহীনতার পরপারে লুকিয়ে রয়েছে। একেকটা দিন এভাবে হারিয়ে যেতে থাকে পাহাড়ের ঢালে।সতেজ ঝর্ণার জলে বেঁকে যায় ঠোঁট।দু'হাতে শ্মশান ডাকে।
চিতার আগুনে গোল হয়ে বসি।খুরিভর্তি মদ।মৃতদের গল্প শুনি।আহ!চমৎকার দিন ছিল...........।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন