Powered By Blogger

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

পৃথিবীর ধাতব প্রচ্ছদ

আর অপেক্ষা কোরো না
আমি জলের তলায় নেমে গেছি
চকচকে বালিয়াড়ি পার হয়ে
আরো বড় খাদ---সামনে প্যাঁচানো সিঁড়ি,রক্তমুখ
সূর্যাস্তের প্রার্থনায় বিশীর্ণ আঙুল আকাশের দিকে উঠে গিয়েছিল

কতোদিনের পুরোনো মুখ,কোটরহীন দু'চোখ
ব্যর্থ প্রণয়ের ছাই
দু'দিকে পাঁজর ফুড়ে লোহার আরক চূর্ণ,কয়লা মেশানো জল
বালির ওপরে জমে ওঠে কাঁকড়ার প্রণয়;আলো ও অন্ধকারে
ভাঙা হাড়গোড়
স্তুপের পেছনে স্তুপ
উন্মাদ,মিথুনাবদ্ধ প্রাণ আবর্তিত অভিশাপে
জ্বলে পৃথিবীর ধাতব প্রচ্ছদ
ইস্পাতের ঘাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন