আমি খোলা মাঠে বসে আছি
শরীরে লাগছে ত্রেতা যুগের বাতাস
মাথার ওপরে নগ্ন রাত
নক্ষত্রেরা ভেসে আছে,সারিবদ্ধভাবে
একটার পর আরেকটা,আত্মমগ্ন
পুকুরের বিতত শাপলা
রক্তের লোহিতকণা গিলে নিচ্ছে অবিশ্বাসের বীজাণু
জন্মপূর্ব অন্ধকার এবং পরবর্তী পরিচ্ছেদে
মন্ত্রমুগ্ধ অন্ধকারের ভেতর
আমি জানি না রহস্য জন্ম ও মৃত্যুর
প্রাকৃতিক কার্য্যকলাপ,ইন্দ্রিয়সুখ
আমি একবার নারীর শরীর ছুঁতে গিয়ে স্রষ্টাকে ছুঁয়েছিলাম
সেই আমার প্রথম সুখ
মেরেলিন মনরোর লাল ঠোঁট ভালোবাসি বলে
সমুদ্রের ওপারে যে লাল সকাল-সন্ধ্যায় ঝরে পড়ে
অনিঃশেষ দেখতে দেখতে ভুলে যাই
অন্তরালের বিশ্বাস
শরীরে লাগছে ত্রেতা যুগের বাতাস
মাথার ওপরে নগ্ন রাত
নক্ষত্রেরা ভেসে আছে,সারিবদ্ধভাবে
একটার পর আরেকটা,আত্মমগ্ন
পুকুরের বিতত শাপলা
রক্তের লোহিতকণা গিলে নিচ্ছে অবিশ্বাসের বীজাণু
জন্মপূর্ব অন্ধকার এবং পরবর্তী পরিচ্ছেদে
মন্ত্রমুগ্ধ অন্ধকারের ভেতর
আমি জানি না রহস্য জন্ম ও মৃত্যুর
প্রাকৃতিক কার্য্যকলাপ,ইন্দ্রিয়সুখ
আমি একবার নারীর শরীর ছুঁতে গিয়ে স্রষ্টাকে ছুঁয়েছিলাম
সেই আমার প্রথম সুখ
মেরেলিন মনরোর লাল ঠোঁট ভালোবাসি বলে
সমুদ্রের ওপারে যে লাল সকাল-সন্ধ্যায় ঝরে পড়ে
অনিঃশেষ দেখতে দেখতে ভুলে যাই
অন্তরালের বিশ্বাস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন