ঐকান্তিক শরীরের প্রেমে যথেচ্ছ নির্ভার
তোমার শরীর ছিল ক্যানভাস
আর আমি
ছিলাম দ্য ভিঞ্চি
অশান্ত রাতের ঢেউ ছুঁয়ে
বিষাক্ত সুদূর গলে গিয়েছিল প্রেম ও সম্ভোগে
যথেষ্ট বর্ণনা ছিল না;উদ্দাম প্রেম,যৌনজ্বরে
তপ্তশ্বাস---শরীরের নীচে শরীর,ক্ষমতা ছিল---
প্রতিরোধে প্রতিরোধে দিন কাটে,রাত কাটে
পায়ের তলায় খাদ,মাথার ওপরে নির্মেঘ আকাশ
বসতি ঘুমোয় আর আমরা বিক্ষত নখ ও ঠোঁটের আঁচড়ে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন