সমুদ্র তীরের পাশাপাশি,ঝাউবনে
সন্ধ্যাবেলার প্রচ্ছদ
সমস্ত দিনের অবিরল ভুল থেকে,
বস্তুব্যাপকতা থেকে ফিরে আসি
আমার একাকী জ্যোৎস্নাবাধা ঘরে
পায়ে পথরক্ত,হাতে জমানো শব্দের শব
ক্ষতভরা মুখে গুঁজে দিই মুঠো মুঠো দুর্বাঘাস
চন্দন প্রলেপে দুঃখমুছে
পালাবার পথ ভরে লক্ষ লক্ষ জোনাকীর চোখ
যে পথে ফিরেছে শ্মশান বন্ধুর দল,----
পুরোনো বন্ধুরা কেউ আর সহগামী নয়
পথ মুড়ে নিয়েছি নিস্তব্ধ অন্ধকারে
সন্ধ্যাবেলার প্রচ্ছদ
সমস্ত দিনের অবিরল ভুল থেকে,
বস্তুব্যাপকতা থেকে ফিরে আসি
আমার একাকী জ্যোৎস্নাবাধা ঘরে
পায়ে পথরক্ত,হাতে জমানো শব্দের শব
ক্ষতভরা মুখে গুঁজে দিই মুঠো মুঠো দুর্বাঘাস
চন্দন প্রলেপে দুঃখমুছে
পালাবার পথ ভরে লক্ষ লক্ষ জোনাকীর চোখ
যে পথে ফিরেছে শ্মশান বন্ধুর দল,----
পুরোনো বন্ধুরা কেউ আর সহগামী নয়
পথ মুড়ে নিয়েছি নিস্তব্ধ অন্ধকারে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন