Powered By Blogger

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

মাছির গুঞ্জন

বিজন সন্ধ্যাবেলার গ্রাম।গৈরিক সন্ন্যাস।পথে রিপুভয়।
শালবন থেকে পায়ে পায়ে উঠে আসে কালো রাত।
বাদুড়ের ডানা ঝাপটানো শব্দের ভেতর পাটাতন।
নৌকা ও নদীর সাংঘর্ষিক অবস্থান।অই পারে চলে যাবে?
সবুজের অবাধ স্মৃতি ও অন্ধকারে পালটে চাঁদের শত নাম।
জলের ওপর ভেসেছিল বদর মাঝির নৌকা,
ডুবে গেছে কতকাল,----অস্পষ্ট অতীত দিন মুখে
ভয়ে ভয়ে ভরে তুলি উঠোন,শস্যের গোলা

যদি আসে দুর্ভিক্ষ ও খরা,---
পাথর কুঁচির মুখ ঠিক খুঁজে নেবে মাছির গুঞ্জন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন