Powered By Blogger

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

গোধূলির নিস্পৃহ বিষাদ

গোধূলির নিস্পৃহ বিষাদে ম্লান ছবি।লাল ইটের বাড়ির পাশে
ঘূর্ণিফলগাছ।পরিচিত দৃশ্য,কাঙ্খিত বিন্যাস।আমি কতদিন
গুঁড়িতে হেলান দিয়ে বসি।স্বচ্ছল পাতার অন্তরালে
পরিচিত পাখিদের বাসা।ছুঁয়ে আছে সূর্যের বেগুনী রশ্মি।
বিদ্যুৎস্পৃষ্ট,রহস্যের মূল কিনারায় প্রিয়তমা নারী,
অতীত আসক্তি এবং তোমার গানের নীল খাতা,দীর্ঘশ্বাস---
অগুনিত মানুষ তোমার গান শুনেছিল।
অন্ধত্ব ও বধিরতা ছিল গানে?ছিল,প্রতিদিনের গল্প ও
রৌদ্ররুপালীর রেখা?প্রিয় কামনায় খুলে নিয়েছিলে হাড়,
বুকের পাঁজরে জ্বেলেছিলে আত্মমগ্ন দীপ।জাগতিক বিপূল নিয়মে
সেইসব কাঠবাদামের বন আজ কোথায় হারিয়ে গেছে।
ঐকান্তিকতা থেকেও দূরে খেলা ছিল জলে।
প্রতিবন্দু আনন্দের জলে বুদবুদ---নীল বিচ্ছেদের অধিকৃত।
নৈশকালীন আগুনে পুড়ে গেছে দারুণ শীতের ত্বক,
উন্মুক্ত শিরা-উপশিরা বেয়ে নামে কুয়াশা,লৌকিক গ্রাম

ঘিরে শেয়াল ছুটছে,পেছনে কুকুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন