অনুচ্চারিত শব্দ ও সমতীত দিনশেষে মাঠে মাঠে শান্ত ছবি,বিমূর্ত কুয়াশাঘেরা
সর্ষেফুল,মটর শুঁটির এই মাঠ মুছে যাবে অবিরোধী কলরবে।শুভ্র প্রতিশ্রুতি,
অনুসৃত আবেগ ও মৌল অবসাদে নিমগ্ন পায়ের চিহ্ন বালুচরে ম্লান,অন্তরালে
বিচ্ছিন্নের বিষন্নতায় সুগত চোখে সমন্বিত পদ্ম জ্বলে।প্রত্যাশিত বাঁকের আড়ালে
তমসালীন দুপুরে সমর্পণ জেগেছিল।ঘন শ্বাস,অবন্যস্ত চুল,স্খালিত পোষাকে
মাটি ও শুকনো পাতা।মনোময় উৎসব।নিবিড় স্তন-শিল্পের অন্বয়ে বিকশিত।
দূরাগত অসহায়ের খেয়ায় উচ্চারিত প্রতিধ্বনি,সমর্পিত নিয়মী উপকরণ।
ফাঁকা ঘরে নিরুদ্দেশ স্বর্ণের সমুজ্জ্বলতা,অন্তহীন রহস্যে বাজছে ঘন্টা।মধ্যরাতে
সঞ্চারিত অভিভাব,অনুবর্তিতার স্তব্ধতায় এঁকেছি মিলনলগ্ন,পরিশ্রান্ত ছবি।
চিরবিস্মৃত আলোয় শীতল চোখের দৃষ্টি,পরিশুদ্ধ মুখের রেখার মধ্যে প্রতিরুপী
আলো এবং স্বভাবী নির্মাণে অনিদ্রিত গোলাপ।আপাত গৌরবের পরিশ্রমী
আয়োজন।আমাদের সমান্তরাল ইচ্ছেগুলোর দ্যুতি যেন আবর্তিত অভিশাপ।
জ্যোৎস্না এলে কুঁড়ি মেলে, দুলে ওঠে বিনম্র ও দীর্ঘ সমারোহ এবং উপহাসে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন