Powered By Blogger

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

শেকড় সংশ্লিষ্ট বিভাজন

জলের গভীরতর প্রহেলিকা অগাধ শরীরে রেখে যায় মুগ্ধ পরাভব
আমি চিতা থেকে দৌড়ে নেমে আসি
পথে পথে পুড়ি
অগ্নি ও জলের মিলনী সংরাগে
চিতা থেকে ছাই,জল থেকে মৃত নাবিকের দল
মৃদুজল ঢেউয়ে নিহিত বোধে উঠে আসে
জলের প্রতিটি শব্দে গত বর্ষাদিনের স্বচ্ছতা
শেকড় সংশ্লিষ্ট বিভাজনে শ্মশান থমকে আছে

সমন্বিত চিতা জ্বলে দ্বিগুণ,দ্বিগুণ
জল পোড়ে,জল পোড়ে,নদীর সমস্ত জল পুড়ে যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন