অবশেষে নিজের খুলির মধ্যে
কিলবিল করে ওঠে ক'লক্ষ জোনাক পোকা
অন্ধকার জ্বালিয়ে,বাঁকানো বঁড়শিতে
তুলে আনে জলপোড়া শব
চোখহীন শরীর খুবলে খেয়ে গেছে
প্রতিসাম্য বনের শেয়াল
দোল পূর্ণিমার রাতে
স্বর্ণত্বক লতাগুল্মে মিশেছিল;দেহভারানত
জ্বলন্ত শরীর নিয়ে জল খেতে ঝর্ণাতীরে
চোলি,কাঁচুলি,ওড়না---
এখনো মাটিতে মিশে যায় নি;ধূয়োঁর রেখা
বনের আড়াল থেকে লক্ষ্য করে অন্ধকার
করপুট ভরে চোখের সমস্ত জল---
লবণ ঝরছে চোখ থেকে
'পুরুষকার,পুরুষকার নয়,দৈবই প্রবল',---
জ্বলছে অমোঘ শ্লোক একাকী,প্রদোষে
কিলবিল করে ওঠে ক'লক্ষ জোনাক পোকা
অন্ধকার জ্বালিয়ে,বাঁকানো বঁড়শিতে
তুলে আনে জলপোড়া শব
চোখহীন শরীর খুবলে খেয়ে গেছে
প্রতিসাম্য বনের শেয়াল
দোল পূর্ণিমার রাতে
স্বর্ণত্বক লতাগুল্মে মিশেছিল;দেহভারানত
জ্বলন্ত শরীর নিয়ে জল খেতে ঝর্ণাতীরে
চোলি,কাঁচুলি,ওড়না---
এখনো মাটিতে মিশে যায় নি;ধূয়োঁর রেখা
বনের আড়াল থেকে লক্ষ্য করে অন্ধকার
করপুট ভরে চোখের সমস্ত জল---
লবণ ঝরছে চোখ থেকে
'পুরুষকার,পুরুষকার নয়,দৈবই প্রবল',---
জ্বলছে অমোঘ শ্লোক একাকী,প্রদোষে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন