Powered By Blogger

শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪

অমোচনীয় কালিজীবন

দৃশ্য এবং দৃশ্যমানতার ভেতর গভীর জলোচ্ছ্বাস
বাঁধ ভাঙছে;যা কিছু ভাসমান
নৌকা,খড়,মানুষ,পাথরখন্ড
পিছুটান এবং স্মৃতিবিভ্রমের ভাষা

গ্রামসীমান্তে কবরখানা,সমাধি ফলক ঘেঁষে
বসন্তের পথ,স্তব্ধতায় ধূলো ওড়ে
চতুর্দিকে ছড়িয়ে শুকনো পাতা
জীবন্ত বলির আগে আলোহীন সন্ধ্যার প্রেতের গান
রক্তমুখ,নখে আবৃত আঙুলে ম্লান শিখা কাঁপে

দীর্ঘ নখের আড়ালে শীর্ষ বাঁক পার হয়ে
সমকামী মানুষ আসছে
রৌদ্রহীন ঔষধির ক্ষেত আর শ্মশানভূমির মাঝখানে
রুক্ষ্ম প্রান্তর,আগুনরঙা ঘাসে
বড় হওয়ার গান ও ঈর্ষার খেলা খেলতে খেলতে

ব্যর্থ মানুষের  স্বরে বেড়ে ওঠে অমোচনীয় কালিজীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন