মুখ পুড়ে গেছে।মুখ পুড়ে গেল খুব ক্লান্তি জমে জমে।
স্থির অনবার্যে আমাদের সব উৎসবের শেষে এক অবিরুদ্ধ স্রোত।
বালির প্রদীপ জ্বেলে জন্মান্ধের কানে একা শুনিয়েছি ঢোল-করতালের মিশ্রিত গান।
চারপাশ আলো করে ফেটে আসে চুম্বনলোলুপ মেঘ।
প্রতিপদের একলা চাঁদে লেগে আছে কংকাল,পঞ্চাশমারি কাল,
সে কি মুছে যাবে যমুনা,ব্রক্ষপুত্রের তীরে?
ভীড় করে আসা অন্ধকার মুখ,---
তাদের প্রার্থিত দাবী,'আলো।'
মাথার ভেতর জেগে ওঠে এক অক্ষৌহিনী সোনামুখী সুঁই।
আমি কোথা থেকে আনব উজ্জ্বল প্রুতিশ্রুতি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন