Powered By Blogger

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪

অহিংস নীতি

একাদশীর একলা চাঁদ মেঘ ছেড়ে বেরিয়ে এসেছে
হলুদজল সময়ে।জঙ্গলের মাঝখানে নীল জলাশয়।
আহত শুকর জল খেতে খেতে কাদার ভেতর গড়াগড়ি খায়
পিঠে অর্বুদ কালের ক্ষত,নখ বেঁকে গেছে
কুন্দ বনের ভেতর ছোট্টো ছোট্টো পায়ে যেতে যেতে।
বিবসিত শরীর দহনে জেগে ওঠে অহিংসার নীতি
লাফ দেয় ক্ষিপ্র চিতার মতোন---বুকে থাবার আঘাত।

আমি বুক চেঁপে বসে থাকি,
আমার মাথার চুলে সমুদ্দুরের বাতাস বেঁকে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন