Powered By Blogger

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০১৪

কবিতার দেয়াল

দুপুরের পথে শুধু একটি নিঃসঙ্গ পাখি চুপ করে পাতার আড়ালে বসে ছিল
আর নিজেদের নিংড়ে সর্বস্ব দিয়েছিলাম---তার হিসেবে নিমগ্ন থেকে
নিদ্রাহীন কবিতার খাতা খুলে দেখিঃ
অক্ষরগুলো উধাও,সাদা পাতায় হৃৎপিন্ড খুলে বসে আছে
আস্ত এক মানবীর ছায়া
জ্বলন্ত ঘাসফুলের মতো,আলো চারিদিকে
চুম্বনলোলুপ মেঘে নিবিড় সম্মতি
যখনই নীচু হয়ে ধরতে গেলাম

ওহ,মা!কোথায় গেলে
অক্ষরেরা ছোটাছুটি করে কবিতার দেয়াল গাঁথছে
আমি চেয়ে চেয়ে দেখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন