ডুমুরগাছে বাতাস এসে এলিয়ে পড়ছে
এ অন্যায়
ঘোরতর অন্যায়ের প্রতিবাদে গাছের শাখার আলোড়ন
রাক্ষুসী বিকেল---আমি তাকিয়ে দেখছি
ডুমুরের ডালে দুইটি পাখির আত্মমগ্ন প্রলাপ,উল্লোল
হেমন্তের রোগাটে পৃথিবী,উঁচু-নিচু মাটির বিকৃতি---
জিহ্বার জড়তা নিয়ে পথে নেমেছি,জুঁই ফুলের মালা হাতে
তোমাকে দেখতে যাবো
নদীর ওপারে লাল ইটের সমৃদ্ধ বাড়ি,বিস্তৃত উঠোন
পাশে ঝুমকোলতার গাছ
দড়ির ওপর নীল শাড়ী
স্তব্ধ বাহিরবেলায় একটানা ডেকে গিয়েছিলাম,নিশ্চিত---
অবোধ প্রেমিক
বিষাদে বিস্তীর্ণ সারাদিন নির্নিমেষ দেখেছি হলুদ ফুলে
অন্তর্মুখী নিস্তব্ধতা---একাগ্র চোখের আত্মময় লুন্ঠিত উদ্ভাস
কেবল একটি সমর্পনে মগ্ন অনিশ্চিয় প্রার্থিতার

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন