Powered By Blogger

শনিবার, ২৫ জানুয়ারি, ২০১৪

স্বতন্ত্র সনেট

।।বিশ।।

তোমরা সবই ভোলো,ভুলে যাও নিসর্গের গান,
অশ্রু,রক্ত ও কবিতা এমনকি দেশ,গণতন্ত্র।
শহর নিলাম হলে বলি,'ফিরে নাও অধিকার,
ঢেকে ফেলো অগৌরব।'নির্বিকার সাড়ে তিন হাত
ভূমি পেলে উষ্ণ অনুরাগ,ফোয়ারা,বাগান
যতোই উদাস হও প্রান্তরে আঁকোনি ছবি,মন্ত্র
কঁড়ি,সাপুড়ের বাঁশি--পাথর উঠেছে বুকে আর

প্রতারত হাতছানি।মুখের মাংসপেশীতে চাঁদ
লেগে আছে,দ্বাদশীর।যে কোন সময়ে খসে যাবে,
খসে যেতে পারে। দিন ও রাত্রির মাঝখানে ছায়া
জলে,রৌদ্রে,আয়নায় বাকা হয়ে কাঁপে প্রণিপাত।
রেখার সারল্য থেকে রঙের অন্তিমে পাতা ফাঁদ,
প্রতিফলনের মতো যাপিত জীবন ভুল ভাবে
ভুল পথে ভুল থেকে শুরু এ শরীর,মায়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন